শহর পেরিয়ে সময় পেরিয়ে থমকে দাঁড়ায়
এখানে এখন কথা শেষ
এখানে এখন গল্প শেষ
ভোর এগিয়ে আসে
স্ট্রীটলাইট গুলো রুট মার্চ করতে করতে নিভে যায়।
আমাদের কারুর দেরি হয়না।
আমরা ব্যাস্ত আমাদের তবু তারা থাকেনা এখানে।
রিস্টওয়াচ টা হাত থেকে খুলে ফেলে পকেটে ভরে ফেলি
আমরা এখানে সময় না দেখেই দাঁড়িয়ে পড়ি।
বা পকেট হাতড়ে সিগারেট ধরিয়ে আকাশটা দেখি।
এমন কিছু নতুন না।
সেই পুরোনো আকাশ
সেই পুরোনো মেঘ
সেই পুরোনো হওয়া…...একইরকম।
আমাদের ফেলে আসা শহরের মতই।
তবুও দাড়াই। সময় হারাই।
একটা দুটো চাপা গল্প হয়তো মনে পড়ে যায়।
আকাশটা এবার আরেকটু ফর্সা হয়।
বোঝা যায় রোদ উঠবে।
গল্পগুলো মুছে যায়।
সিগারেটটা শেষ হয়ে যায়।
রিস্টওয়াচটা পকেট থেকে বের করে আবার হাতে পড়ে ফেলি।
Comments (0)
No comments yet. Be the first to comment.