গাযার বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সকলেই অবগত। প্রতিদিন অনাহারে অর্ধাহারে চিকিৎসার অভাবে শত শত ভাই বোন মারা যাচ্ছেন। না খেতে পেয়ে শিশুদের শরীরগুলো শুকিয়ে কংকাল হয়ে গেছে, গাযার ৯৬ শতাংশ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন। সারাদিনে একবেলা খাবারও জুটছেনা তাদের ভাগ্যে। জাতিসংঘের তথ্যমতে উত্তর গা*যার অন্তত ৩১ শতাংশ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে, যাদের এখনই জরুরী চিকিৎসা প্রয়োজন। অন্যন্য এলাকায়ও পরিস্থিতি ভয়াবহ।
আমরা তো পরিবার নিয়ে সুখেই আছি, দিনে অন্তত তিন বেলা পেট ভরে খেতে পারছি, দিনগুলো আরাম আয়েশেই কাটাচ্ছি। ওদিকে আমাদেরই ভাই বাবা মা বোন সন্তানেরা গাযায় কত কষ্টই না করছে। সামান্য কয়টা খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে। সামান্য একটু ত্রানের জন্য জীবন পর্যন্ত দিতে হচ্ছে। গা*যার পুরো চিত্র আমাদের সামনে নেই, যে কয়টা ছবি ভিডিও সামনে আসছে তাতেই অন্তরাত্মা কেঁপে উঠছে। আহ! কিভাবে আমরা আমাদের এই ভাইদের ভুলে থাকছি। নিজেরা মজার মজার খাবার খাচ্ছি, ঘুরছি ফিরছি, অথচ মৃত্যুপথযাত্রী ভাই বোনদের বাঁচানোর জন্য সামান্য চেষ্টাটুকু পর্যন্ত করছিনা। ‘আমাদের কিছু করার সাধ্য নেই’ বলে দায় এড়ানোর চেষ্টা করছি। আচ্ছা আল্লাহর কাছে কি এই কথা বলে দায় এড়াতে পারব?
আমরা যদি গাযার ভাই বোনদের জন্য মন থেকে কিছু করার চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই একটা পথ বের করে দেবেন। অনেক ভাইকে দেখেছি বাহ্যদৃষ্টিতে তাদের কিছু করার ছিলনা কিন্তু তারা দোয়া আর চেষ্টা করে গেছেন। এরপর আল্লাহ তাআলা তাদের দ্বারা এমন কাজ নিয়েছেন যা তাদের কল্পনারও বাইরে ছিল।
তাই আসুন নির্ভরযোগ্য সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সাধ্যমত সহায়তা পাঠানোর চেষ্টা করি। গাযার অবরোধ ভাঙার জন্য দোয়া, চেষ্টা আর পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হই।
© শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ
Comments (0)
No comments yet. Be the first to comment.