আরে!! নিশাচর তুমি দেখি ঘুমে!!
হুমম তাতে ক্লান্তি কিছুটা কমে
তবে কি এবার রাত্রি জাগার শেষ??
বাহ! বাহ! নিশাচর বেশ বেশ
এই না হলে কি চলে?
পাছের লোকেরা যে তোমায় নষ্ট বলে

বদলে নিশাচর রাত্রিজাগার পুরনো অভ্যেস
রাতে এখন যখন সে শুধুই ঘুমায়
সেই পাছের লোকেরাই আবার মরে হিংসের জ্বালায়-->
উফফ!! নিশাচর তুমি এখনো ঘুমে???
বিশ্বেস হয়না দেখেও নিজের চোখে,
মূর্খের মতো শুধু ঘুমিয়ে কাটাও রাতে
ধিক্কার নিশাচর তোমার অবাক কাণ্ডকারখানাতে

লোকের কথায়কাণ্ডে এবারে আরো বেশিই অবাক নিশাচর
এই আগে তো আবার এই পিছে লোকেরা তো ভীষণ স্বার্থপর !!
এই লোকের কথায়ই কিনা বদলে নিজের রাতজাগা অভ্যেস
লাভের আশায় জুটলো শুধু ধিক্কার আর গুড়েবালি
অতি শোকে নিশাচর হলো আবার রাতজাগাই শেষমেষ।।।