ভোট আমি দিই নি আহমাদ সাজিদ · Poems · 2014-02-20 · 782 views যাব না, যাব না; ভেবে শুয়ে থেকে বিছানা ছাড়ি মধ্যদুপুরে। কী হবে গিয়ে? কী হবে ভোট দিয়ে? যা হবার তাই হবে ক্ষেত খাবে গরুতে আর বেড়াতে গরু কখনো হবে না মানুষ মানুষ হবে না বেড়া ক্ষেত রবে অবহেলায় শস্য বিহীন তাইতো যাই নি ভোট আমি দিই নি Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (0)
No comments yet. Be the first to comment.