আলো দিয়ে ঢাকছি আলো
ভালো বলতে লাগে না ভালো
হারিয়ে গেছে সবার মূল্যবোধ!
হাসি দিয়ে ঢাকছি ভুল
পথের ধারে ফুটছে ফুল
বিবেক মেরে নিচ্ছি প্রতিশোধ!!

মেধা দিয়ে ঢাকছি গুণ
পেশীর চাপে সত্য খুন
অন্যায় দেখে করি না প্রতিবাদ!
স্বভাব গেছে আদিম বনে
জং ধরেছে সবার মনে
পাল্টে গেছে জীবনেরই স্বাদ!!

মনোভাবের বুঝি না ভাব
গাব গাছে ঝুলছে ডাব
সময়- স্রোত কে করবে রোধ!
পরচর্চায় দেহের প্রতিকোষ
চোখ হারিয়ে ঢাকছি নিজের দোষ
কবর দিয়ে নীতি-মূল্যবোধ!!