নেতার মুখে ফুটছে খই; ডাঙায় এলো জলের কই
মাছটি ভাজার করছে চেষ্টা
কইয়ের তেলে ভাজবে কই, টক মিষ্টি লাগবে দই
দেখবে কইয়ের শেষটা!

লাগবে যত রক্ত, দিবে শত ভক্ত
বজ্র নেতার মাথা ভারি
জনগণের উন্নয়নে, ভাবছে নেতা মনে মনে
ভাঙ্গবে এবার নীতির হাড়ি!

নীতির প্রীতি ঘটিয়ে ইতি, ডাকলেন নেতা সবার প্রতি
যাচ্ছে কোথায় দেশটা
দেশের মাথা রাখতে ঠিক, গোল টেবিলে যোগ দিক
দেশ রক্ষায় শেষ চেষ্টা!

গোল-টেবিলে কথার মেলা, খেয়ে পিয়ে কাটছে বেলা
বললেন সবাই-চমৎকার
পাকা ধানে দিয়ে মই, কইয়ের তেলে ভাজলেন কই
নেতা সবার "অহঙ্কার"!!