আকাশে বাতাসে আজ
কোন গান শুনি;
কোন গান মনে পড়ে
কে বা গায় গুণী
চারিদিকে মনোরম
বাতাসেতে হাসি;
এমন মলয় দিন
আমি ভালোবাসি।