দূরের উঠানে বাজে গান
সমবেত কণ্ঠস্বরে;
কান পেতে তারেই শুনেছি-
চেয়েছি অনেক দূরে।
সারা পল্লি মুখরিত হয়
মানুষের কলরব;
মন দুয়ারে আজ আসিল
অবেলার উৎসব।
------