কাছে এসে মন দিয়ে গেছ
বালিকা অপরিচিতা;
প্রথম দেখার কালে এসে
বলে গেছ কত কথা।
চেয়েছ আমার মুখ পরে
অভয় পেয়েছ কত;
তোমার ভাবনা মনে এলে
হয়ে যায় মাথা নত।
-------