তোমায় ঘিরে স্বপ্ন আমার
তোমার নামেতে বাস;
তোমার মাঝে আমায় খুঁজি
তোমাতে সৃষ্টি আকাশ।
তুমি আমার সর্ব কালের
আলোয় ঘেরা প্রাঙ্গণ
তোমার মাঝে তাই ডোবাব
আমার নিজ অঙ্গন।
-----