ভোরবেলা ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2017-08-31 · 640 views ভোরবেলা দোর খুলে আজ তোমারে দেখেছি চোখে; শরতের রাঙাপথ 'পরে চলেছ বাহারি সুখে। পায়ে বাজে নূপুরের মল ছন্দে ছন্দে চেয়ে গেছ; পিছু থেকে দেখি তোমারেই মনে প্রত্যাশা চেয়েছ। ------- Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (3)