তোমার কথায় দূর দেশে
ভাসিছে মেঘের ভেলা;
তোমার নামে বাদল আসে
ঝরনার পথ চলা।
তোমার খুশিতে বলাকারা
নীল আকাশেতে ওড়ে;
তোমার সুরে ফুল বাগিচা
মেতে ওঠে সুরে সুরে।
---------