গভীর ঘুমে ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2017-08-12 · 648 views গভীর ঘুমে ঘুমিয়ে আছি কেউ জাগাল না মোরে; বন্ধ ঘরের আগল ভেঙে আঘাত করেনি দোরে। ঘুমের শিয়রে দীপ ছিল ছিল জীবনের আলো; মনে আঁধার দূর হল না আঁধারে ভাসিয়ে দিল। ----- Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (3)