তুমি চেয়েছ প্রশান্তি দিতে
এই জীবনে আমার;
তুমি চেয়েছ জ্বালতে আলো
দূর করে এ আঁধার।
তোমার মাঝে দেখেছি আমি
সরল উদার মন;
তোমাতে তাই আচ্ছ্ন্ন থাকি
দিবস রজনি ক্ষণ।