আজ বটগাছটির তলে
দাঁড়িয়ে রয়েছ একা;
সবুজ পাতার আড়ালেতে
কার তরে হবে দেখা!
সবুজ বসনে খোঁপা ছেড়ে
চাও এদিক ওদিক;
লজ্জায় ঢেকেছ মুখখানি
নজরে তুমি খানিক।
-------