জল পথে ভিজে গেছি আজ
তোমাকেই সাথে করে;
চেনা পথ আজ যে অচেনা
তোমার আঁচল পরে।
এই পথে গেছি কতদিন
কেমন নীরব ছিল;
আজ যেন সব মোহনায়
তোমাকে নতুনে দিল।
-------