খুশি ঢেউ ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2017-07-07 · 626 views এ জীবনে দিয়েছ অনেক দাও প্রতি ক্ষণে ক্ষণে; মুক্ত থাকার প্রেরণা তুমি বেঁচেছি তোমার দানে। সু-বাতাস বহে আশেপাশে চারিদিকে খুশি ঢেউ; জীবন আয়নায় ভেসেছ- দেখেনি তোমায় কেউ। ------ Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)