ঘন কালো আকাশের গায়ে
আজ দেখি বক সারি;
আষাঢ়ের মধ্যাহ্নবেলায়-
ভালো যে লাগে তারই।
সারা মেঘময় কত ঢেউ
কত স্রোত তার বুকে;
আপন দুনিয়া বেঁচে আছে,
বেঁচে আছে বড়ো সুখে।
------