তবু যে হয়না ভুল ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2017-06-19 · 699 views কতদিন দেখিনি তোমায় মন বলে তোমাকেই; আষাঢ়ের নব বৃষ্টিকণা নিয়ে গেল সেদিনেই। সেদিন ঘন আষাঢ় ছিল- গাছেতে কদমফুল; সব কিছু ভুল হয়ে যায়, তবু যে হয়না ভুল? ----- Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)