আমাকে বিচ্ছেদ দাও স্বামী!
কন্যা জনমের দোষে;
বারবার কথা শুনিয়েছ-
মেয়ে জন্মের আক্রোশে।
আমি শুধু ধরি শিশু গর্ভে
তুমি দাও উষ্ণ ওম;
আমি বিজ্ঞান বুঝি পুরুষ-
কারণ যে ক্রোমোজোম।
-----