মন মাঝে লালায়িত সুর
তীব্র যৌবনবাসনা;
হৃদয় মাঝে পরশ জাগে
উল্লাস ভরা মূর্ছনা ।
প্রণয় সুধা আবেগে ভাসি
প্রসারিত করে কেউ;
তোমার তলে আমার সুখ
সৃষ্টির টানেতে ঢেউ।
     -----