দিন শেষে, নেমেছে দ্রুত অন্ধকার-
হাতবদল হবে গলিপথে এবার।

আকাশেতে দাপায় বজ্রগর্ভমেঘ;
অজস্র জলে ঢেকেছে তার আবেগ।

আমার গহন ঘরে, মন অসহায়-
তবুও পবিত্রদিন দেখি অসময়।

আমার সকল ঘৃণা শহরের পথে-
প্রতিবাদে তাই কেউ নেই সাথে।

আজ বাদল নেই, তবুও বর্ষার দাগ!
আকাশে কালবৈশাখী মনেতে ফাগ।

অন্ধ পথে প্রেম ছুটেছে অবিরত-
আমার স্বপ্নকথা দেখেছি নিয়ত।

তাই এসো বৃষ্টি পড়ার আগে,
তোমাকে আদর করি প্রেম অনুরাগে।
          ----------