আমাকে যে সাজিয়েছ দেবী
অঞ্জলি দিয়েছ সেথা;
নৈবেদ্য ও প্রণামী সবই
বুঝে গেছ মোর ব্যথা।
আমাকেই করেছ ধর্ষণ
গুপ্ত সমাজের পিছে;
আমাকেই ডেকেছ যে বোন
তাকাও ঘৃণাতে নীচে।
আমাকে জ্বালাও সংস্কারে
ক্ষত করো মুক্ত মন;
সুন্দর কাব্যে বেঁধেছ মোরে
বুঝে গেছি জ্বালাতন।
মুখের পিছনে যে মুখোশ
ভালোবাসো! ধুর ছাই;
নারীকে শুধু পেতে চেয়েছ
আনন্দের লালসায়।
-----
Comments (6)