আমি জেগে রব রজনিতে-
তোমার দেখার তরে;
তুমি যখন আসবে বন্ধু-
আসবে আমার ঘরে।
কাছে পেয়ে করব আপন-
বলব সকল কথা;
আমায় ডেকো হাতটি ধরে
প্রণয়েতে এসে সেথা।
   -------