ভক্তির সাথে ধূলার মাঝে-
প্রণাম করেছি কত;
বসন পাল্টে সাধু হয়েছি-
ধ্যানেতেই অবিরত।
চোখ দুটিতে স্বপন আঁকি-
সাথে ভন্ডামি মত্ততা;
ভক্তি আড়ালে লুকিয়ে রাখি-
আমার সে আদিমতা।
     ------