রং মেখে আজ ভূত হয়েছ-
মুখের কতই রূপ;
সোনালি রোদে মনের ঘর
কত দেখি অপরূপ।
কে মাখাল ওই বদনেতে
নব রূপের বাহার;
সৃষ্টি সুখে আহ্লাদিত তুমি
এসো দেখি মণিহার।
     -----