তোমার চোখেতে চোখ রেখে-
আর নই আমি খুশি;
এবার একটু কাছে এসো-
দুজনাতে হেথা বসি।
তোমার পরশ দিও মোরে-
সাথেতে অনেক আশা;
হৃদয়েতে হৃদয় জড়াও-
বুক ভরা ভালোবাসা।
      -----