বিশ্ব মাঝে নারী তুমি মাতা-
জননী ভগিনী সমা;
আগুনের শিখা হয়ে ওঠো-
মাঝে মাঝে প্রিয়তমা।
আজ আকাশে নারীর গান-
জয়ধ্বনী চারিপাশে;
তোমার ঋণ শেষ হবে না-
অবদান ভালোবেসে।
   ------