থাকব তব ঘরেতে আমি-
বাড়ির নামটি হয়ে;
শুধু থাকি তোমার হৃদয়ে-
কবিতার নাম পেয়ে।
তোমার ভূবনে থাকিব যে-
তোমার সাথেতে মিশে;
তোমার জগৎ আলোকময়-
গানের সুরেতে ভেসে।
   ------