বন্ধু আমায় বলেছে সেরা-
পথ মাঝে যেতে যেতে;
আমিই নাকি সবার ভালো-
তার সব সাথি হতে!
গভীর ভাবে বলেছে মনে-
ভীষণ লেগেছে ভালো;
ধন্য হয়েছে এই জীবন
জ্বালাব প্রেমের আলো।
      -----