বাসর জাগা মূর্তি তোমার-
কতই কাব্য মহিমা;
তোমার মাঝে বসন্ত দেখি-
তুমি নিত্য অনুপমা।
আকাশের রঙে তব শোভা-
উত্থিত ওই যৌবন;
ও দৃষ্টির কাছে নেমে আসে-
আমার শত ক্রন্দন।
হারিয়ে ফেলি সব ঐশ্বর্য-
তোমার মধু লাবণ্যে;
তুমি যে আমার কাব্য ঘরে-
সুর তোলা পাখি, কন্যে।
ওই দেখো আকাশের পানে-
কত যে সুরের হাসি;
আমার ভুবনে মিলেমিশে-
তব সুখ রাশিরাশি।
---------
Comments (12)