বিশ্বজোড়া কতই সংকল্প-
তোমার মাঝেই লেখা;
অমর দিনেতে মন জুড়ে-
শুধু স্মৃতি ফিরে দেখা।
আমার জীবন পূর্ণদানে
তোমার যে অবদান;
এই দিবসের অপেক্ষায়-
রাখি আমার আহ্বান।
মনের মাঝারে জাগে কত-
বিপ্লবীর ইতিহাস;
কঠিন সে পণ করেছিলে
ছুঁয়েছিলে ও আকাশ।
সেজে উঠেছে নগর-গ্রাম
অমর শ্রদ্ধা অন্তরে;
সে রক্তঋণ ঘোচাব আজি-
সকলের উচ্চস্বরে।
-------
Comments (9)