তোমাকে ভালোবাসিতে চাই-
তোমাকে ভালোবাসিব;
বৃষ্টির শ্রাবণ কণা হয়ে-
তোমারে আমি খুঁজিব।
মৃদু সমীরণে ভাসিব দোঁহে-
নব বসন্তের দিনে;
অবেলায় আমি চেয়ে রব-
তোমার চোখের কোণে।
তোমাকে যে ভালোবাসি আমি-
শুধু শুধু ভালোবাসি;
তোমার টুপুর টাপুর ঢং
দেখতেই আমি আসি।
সরাইয়ো না ললাটখানি-
দিব যে স্পর্শ চুম্বন;
তোমার ও কেশের ছোয়ায়-
মুদিব মোর নয়ন।
-----
Comments (14)