গত বছর এমনি দিনে-
তোমার সাথেতে দেখা;
অচেনা সেই নয়ন জুড়ে-
কতই স্বপন আঁকা।
নতুন দিনে নয়ন মাঝে-
অনেক কথার সুর;
পলক তুলে দেখিয়াছিলে-
ছিল শীতের দুপুর।
শীতের রোদের একফালি-
পড়ল তোমার চোখে;
আমার হৃদয় ধন্য হল-
দেখল কতক লোকে।
গাছের ছায়ে সাঁঝের কালে
করলে ভাবনা নত-
প্রতিশ্রুতির বাদল দিলে
প্রণয় আঁচল মতো।
---------
Comments (10)