আজকে মোদের লক্ষ্মী পূজা-
আনন্দটা ঘরে ঘরে;
লক্ষ্মী মায়ের পায়ের ছাপে-
অনেক কথা মনে পড়ে।
ঘরে ঘরে জ্বলছে আলো-
জ্বলছে হরেক বাতি;
সুখে রেখো, সুখী থেকো-
লক্ষ্মী মা যে সাথি।
     -----