শাঁখ ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2016-10-06 · 664 views আজ তুমি সাঁঝের কালে- সন্ধ্যা শাঁখে দিয়েছ ফুঁ; এমন মধুর শঙ্খধ্বনি- আগে যে শুনিনি কভু। সন্ধ্যাবেলা এখন আমি- হাঁটতে আসি তোমার পথে; তোমার সাঁঝের ব্রতকথা যত্নে রাখি আমার সাথে। ------- Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)