থাক,এই দীর্ঘশ্বাস গুলো আমারই থাক।
থাক,এই কষ্ট গুলো
আমারই থাক।
থাক,এই মন খারাপের দিন গুলো আমারই থাক।
থাক,ভেজা চোখের ঝাপসা দৃষ্টি আমারই থাক।
থাক,অমাবস্যার রাত গুলো আমারই থাক।
থাক,ভেঙে যাওয়া স্বপ্ন গুলো আমারই থাক।
থাক,চোখের কোনের এক ফোঁটা জল আমারই থাক।
থাক,নষ্ট হওয়া জীবনটা আমারই থাক।
Comments (4)