দিনটি ছিলোনা আর সব দিনের মত-
সূর্যটা কি ছিলো একটু বেশি উজ্জ্বল?
কুয়াশা মাখা ভোরে ছিলোনা বিষাদ-
বাতাসে ছিলোনা বারুদের গন্ধ-
পাখিরাও মুক্ত কলকিচিরে নির্ভয়-
কোটি মানুষের মন তীব্র আনন্দে বিহ্বল-
চারিদিকে হাসি আর আনন্দশ্রু মাখা মুখ-
রাজপথে ছিলোনা পাষন্ডের প্রতিবন্ধকতা-
ছিলো অজস্র সাধারনের উল্লসিত চিৎকার-
ফসলের ক্ষেতে কৃষকেরাও উজ্জিবিত-
মারণাস্ত্রের বদলে আবার হাতে কাস্তে-
গলিতে সড়কে নেই খাকি পোষাকের দাপট-
বদলে যাওয়া চিত্রপটে মলিন জামায় তেজদিপ্ত যুবক-
বাড়ির ছাদে, আঙ্গিনায়, বারান্দায়, পথে পথে-
নুতন মানচিত্রে লাল সবুজের উড়াউড়ি-
দিনটি ছিলো একটি জাতির বিজয়ের ক্ষন-
ষোলই ডিসেম্বর উনিশশো একাত্তর।
স্বত্বঃসংরক্ষিত
Comments (27)