এখন আমরা আর ভালবাসতে জানিনা,
এখন আমরা বাস করি
এক প্রেমহীন জগতে।
সেখানে আনন্দ খেলা করে পরিমিত,
আছে,হাসি, ঠাট্টা, তামাশা, কৃত্রিমতা,
শুধু প্রেমময় সুখ নেই।
নেই কোনো অভিমান বা খুনসুটি,
জীবন এখানে বড় বেশি হিসেবী,
নিক্তিতে আবেগ মেপে চলা।
এখানে আকাশ শুধুই সাদা কিংবা নীল,
ফুল গুলো গন্ধহীন বিবর্ণ।
মৃদু মন্দ হাওয়া নেই,
আছে আচমকা দমকা বাতাস।
এলোমেলো বৃষ্টির ঝাপটা নেই,
আছে ঝরে পড়া গাছের পাতা।
আর আছে অবাক শিশুর চোখের জল।
স্বত্বঃসংরক্ষিত
Comments (8)