মুক্তি
সকালের আকাশ একেবারে নিস্তব্ধ
কেন আজ সবুজে সাদায় মিলন একাকার
অন্যদিন স্বতন্ত্র সত্ত্বায় সজন-বিজনে বিছিয়ে রাখে আপনাকে
কোনো স্পন্দন নেই কুয়াশায় কিংবা আসন্ন বৃষ্টির মাতার-ই কাজ।
এ যেন প্রসব যন্ত্রণার নীরব কান্না
একেবারেই অদৃশ্য
কেউ কী দেখেছে তাকে আমি তো শুধুমাত্র
তার কান্নার শব্দ শুনতে পেলাম।
তার নবজাতক শিশুরা ভিজিয়ে শান্ত করে দেবে
এই বিস্তৃত গাছ ডালপালা মাটি তৃণ লতা পাতা
যা কিছু পড়ে আছে তাদের অপেক্ষায়।
আমিও শান্ত হব
দীর্ঘ রাতের উষ্ণতা থেকে মুক্তি ঘটবে আমার।
Comments (8)