বাঘ কিংবা সিংহ ধরে
রাখছে খাঁচায় আদর করে
আজব রকম নেশার ঝোঁকে
কত রঙ্গ দেখছে লোকে।
মানুষ তবু দারুণ ভাবে
বড় অসহায়,
খিদে পেলেই ইচ্ছে মতো
মানুষ ধরে খায়।
অন্ধকারের স্বপ্নগুলো
উড়িয়ে দিয়ে পথের ধুলো
ঘরের মায়া যাচ্ছে ছাড়ি
দূর অজানায় দিচ্ছে পাড়ি
ভয়ে কেহ প্রাণ বাঁচাতে
পালিয়ে যাচ্ছে বনে,
বন্ধু হয়ে মিশে থাকে
বাঘ‍-সিংহের সনে।