উঠলো হাওয়া
ছুটলো মন
বলছে সবাই উন্নয়ন।
কেমন আছিস মন!
বলছে ওরা
এটাই ফাগুন
তুমি দেখছো জ্বলছে আগুন।
কেমন আছিস মন!
অভাবটাকে হজম করে
ভাগ্যটাকে মুঠোয় ধরে
ছুটছে জনগণ।
কেমন আছিস মন!
নেশার ঘোরে ঘুমিয়ে রেখে
যৌবনকে বলছে ডেকে
দেশের সম্পদ এখন।
কেমন আছিস মন!
এমনি করে চলবে সব
কেউ কোরো না কলরব
পাহারা আছে সারাক্ষন।
কেমন আছিস মন।
Comments (9)