নখগুলো কেটে ফেলেছি এবার
মানুষের পাশে থাকতে চাই
মানুষ বড় সৌখিন
কোমল আর অনুভূতিপ্রবণ।
জঙ্গলের সভ্যতা থেকে
মুখ ঘুরিয়ে নিয়েছে সবাই,
নিজেকে বড় একা লাগছে
করুণার দৃষ্টি থেকে ঝরছে বর্ষা।
এবার আমাকে মানুষ করে দাও
আমি মানুষ হতে চাই
মানুষের পাশে থাকার জন্য
আমার আমিকে তুলে দিলাম
মানুষের হাতে।
Comments (6)