কিছু কথা আছে
যার শেষ নেই
কিছু ব্যথা আছে
যার মৃত্যু হয় না কোনোদিন
যার নিজস্ব একটা জগৎ
নিজস্ব একটা ভাষা আছে
যে ভাষা পৃথিবীর সব মানুষের ভাষা
যে ব্যথা পৃথিবীর সব মানুষের ব্যথা
যার চেহারায়
একটা নিজস্ব ভঙ্গিমা আছে।।