মাঝে মাঝে শূন্যতা থেকে
নেমে আসে প্রতিবাদের ঢেউ ।
চেতনার আর একনাম প্রতিবাদ ।
সকালের নির্মল সূর্যের মতো
জীবনের একান্ত রসদ যেন
অসহায় মানুষ খুঁজে পায়।
তরুণ সূর্য আশার আলো জ্বেলে
যে দিশার সূচনা করে
তার পথ ধরে আবার
ফিরে আসে হতাশ জীবন ।
চারিদিকে উদাত্ত বিপ্লবী ঢেউ
যৌবনের গাঢ় উদ্মাদনা
করাল-কুটিল দাগ মুছে-
ভরে দেয় শুভ্র উদার চেতনা ॥
Comments (14)