এ গ্রীষ্মে ধুলময় ঝড় হতে বোলোনা আমায়
এতো গরীব মানুষদের আর্তনাদ করা গ্রীষ্ম ৷
এ বরষায় ঘণ কালো মেঘ হতে বোলোনা আমায়
এতো কৃষকের ধান পুকুর ডুবানো বরষা ৷
এ শরতে শুভ্র দলছুট মেঘ উড়ানো বাতাস হতে বোলোনা আমায়
এতো কৃষাণির মনের সুখের আবেগ উড়ানো শরত ৷
এ হেমন্তে কাঠফাটা তপ্ত রোদ্দুর হতে বোলোনা আমায়
এতো দীর্ঘশ্বাস ফেলা জলহীন গ্রাম জ্বালানো হেমন্ত ৷
এ শীতে হাড় কাঁপানো ঠান্ডা তুষার ঝড় হতে বোলোনা আমায়
এতো কম্বল বিহীন গরীব মানুষের ঘুমহীন শীত ৷
এ বসন্তে কোকিলের ডাক বাসরীয় বাঁশি হতে বোলোনা আমায়
এতো চামড়া ফাটা দুখী বাংগালীর রং বিহীন বসন্ত ৷
Comments (5)