একটু পর সৈকত চলে যাবে। মিথীলার চোখ ছলছল করছে। মিথিলা গালে হাত রেখে বলল,
-"কাঁদিস না বুড়ি। আমিতো পরশুই আবার আসবো।"
সৈকতের কথা গুলো যেন অনেক কষ্টে আটকে রাখা চোখের জল গুলোকে উথলে দিল। কেঁদে ফেলল মিথিলা। জল গুলো মুছিয়ে দিল সৈকত।
-"প্লিজ মন খারাপ করিস না। আচ্ছা যা আমি কালই আসবো দেখা করতে..."
এবার একটু হাসে মিথিলা। ওর গালটা টেনে দেয় সৈকত।

বাস চলতে শুরু করেছে। এমন সময় সৈকতের মুঠোফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে কানে ঠেকায় ও।
-"হ্যালো!"
হ্যালো'র জবাবে ভেসে আসে,
-"ভালোবাসি..."