তুমি আজও আছো,
আমার মনের আঙ্গিনায়,
দুঃখ কিংবা সুখে মন আজও
তোমারই গান গায়।
আজও তুমি আছো,
হয়ে বঙ্গো-সাহিত্যের চালক,
তোমার মাথায় শোভা পায়,
নোবেল জয়ের পালোক।
তোমার কবিতায় যেন,
ছুয়ে যাই তোমার হাত,
নিও প্রনাম তুমি,
"বিশ্ববরেন্য আমার রবীন্দ্রনাথ"