ইচ্ছে Tanju H · Poems · 2018-11-28 · 770 views যদি ইচ্ছে হয় আবার যাবো ছুটে, বুড়ি-গঙ্গার তীরে পর্দার আড়ালে। যদি ইচ্ছে হয়, আবার ফিরে ফিরে চাইবো তোমার পানে এক বুক যন্ত্রণা নিয়ে। যদি ইচ্ছে হয়, আবার খুঁজব তোমায় শত লোকের ভীরে, জানালার পাশে দাঁড়িয়ে অশ্রু ভরা চোখে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (5)