মা
মু.তারিফ উল ইসলাম তানিন
------
মা শব্দটি একটি মমতার নাম
মা!মানেই ভালবাসার স্পন্দন
মা!মানেই জগতের সকল ভালবাসার হার,
মায়েই সকল মায়ার ভান্ডার।
পৃথিবীর সকল মায়া,ভালবাসা,মমতা
মায়ের কাছে অসহায়।
মা!তোমার ভালবাসা কেন এত মধুর
হাজার বার তোমাকে দুঃখ দেই
তবুও কেন কাছে টানে বারবার।
পৃথিবীর সকল ভালবাসার কাছে আমি গিয়েছিলাম
কিন্তু,তোমার ভালবাসার কাছে ওগুলো অসহায়।
মা! আমি শুধু তোমার ভালবাসায় হাজার বছর বাঁচতে চাই।
কবিতাটি আমার মায়ের জন্য উত্সর্গ করলাম
Comments (2)